প্রকাশিত: ০৭/০১/২০১৭ ৭:২৩ এএম

প্রা‌চ্যের অক্স‌ফোর্ড ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে অধ্যয়ণরত উ‌খিয়া টেকনা‌ফের ছাত্র ছাত্রী‌দের প্রিয় সংগঠন ঢাকা ইউ‌নিভা‌র্সিটি স্টু‌ডেন্ট এ‌সো‌সি‌য়েশন অব উ‌খিয়া টেকনাফ (ডুসাট) এর উ‌দ্যে‌গে ঢাকাস্থ বেইলী‌রো‌ড়ের অ‌ফিসার্স ক্লা‌বে বা‌র্ষিক মিলন‌মেলা ও নৈশ‌ভোজ-২০১৭ অনু‌ষ্টিত হয়। ডুসা‌টের সভাপ‌তি জামাল উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্ব ও সাধারণ সম্পাদক আ‌নোয়ার হো‌সেন এর সঞ্চালনায় ‌বিগত ৫ জানুয়া‌রি অনু‌ষ্ঠিত। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথি ছি‌লেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় মন্ত্রীপ‌রিষদ স‌চিব মোহাম্মদ শ‌ফিউল আলম। বি‌শেষ অ‌তিথি ছি‌লেন ব্যা‌রিস্টার জি আর মাহমুদ ,এ্যার্টনি এ্যাট ল, সুপ্রিম কোট আমেরিকা, সুলতান আহমেদ ,অতিরিক্ত সচিব , গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার, মো. শামসুল ইসলাম, সিনিয়র এ্যাক্সিজুকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবি ব্যাংক, সৈয়দা শামীমা সুলতানা, সভাপতি অফিসার্স ক্লাব, বাংলাদেশ মহিলা সমিতি, সাইফুল্লাহ মকবুল মোরশেদ, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার, ড. মাহবুবা সুলতানা, অধ্যাপক , ঢাকা বিশ্ববিদ্যালয়, নজীর আহমেদ, উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার, জনাব জহির আহমেদ, উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার জনাব হেলাল উদ্দিন , সভাপতি, Bangladesh export oriented garments washing industry owners association ও মো. সাইফুল্লাহ , এডিসোনাল এসপি , মৌলভিবাজার পুলিশ সার্কেল।

মন্ত্রীপ‌রিষদ স‌চিব ব‌লেন এক‌বিংশ শতাব্দীর চ্যা‌লেঞ্জ মোকা‌বেলায় ডুসা‌টের সকল সদস্য‌দের পড়া‌শোনার মাধ্য‌মে একজন সুনাগ‌রিক হিসা‌বে নি‌জে‌কে গ‌ড়ে তুল‌তে হ‌বে। এসময় তি‌নি ডুসা‌টের ভূয়সী প্রশংসা করেন এবং ডুসা‌টের সকল কার্যক্র‌মে নিজের সহ‌যো‌গিতার কথা পুন: ব্যক্ত ক‌রেন।

বি‌শেষ অ‌থি‌তির বক্ত‌ব্যে জি আর মাহমুদ উ‌খিয়ার কৃ‌তি সন্তান শহীদ এ‌টিএম জাফর আল‌মের স্মৃ‌তি রোমন্থন কর‌ে ব‌লেন শহীদ এ টি
এম জাফর আলম ছি‌লেন ছাত্র রাজনী‌তির সোনালী যু‌গের একজন সূর্য সন্তান এবং একজন মেধাবী ছাত্র। তি‌নি ডুসা‌টের বর্তমান সদস্য‌দের শহীদ এ‌টিএম জাফর আল‌মের জীবনী থে‌কে শিক্ষা গ্রহণ করার অনু‌রোধ জানান। এছাড়া প্রস্ত‌া‌বিত শহীদ এ‌টিএম জাফর আলম ফাউ‌ন্ডেশন গঠ‌নের ব্যাপা‌রে আ‌রো উ‌দ্যেগী হওয়ার পরামর্শ দেন। মাননীয় মন্ত্রী প‌রিষদ স‌চি‌বের সহধর্মী‌নি শ‌ামীমা সুলতানা ডুসা‌টের সদস্য‌দের সৎ এবং নিষ্ঠাবান হিসা‌বে নি‌জে‌কে গ‌ড়ে তু‌লে অ‌ভিষ্ট ল‌ক্ষে এ‌গি‌য়ে যাওয়ার পরামর্শ দেন।

এ প্রসঙ্গ‌ে তি‌নি ব‌লেন আপ‌নি আপনার ল‌ক্ষে এ‌গি‌য়ে যান দেখ‌বেন দু‌নিয়ার পেছ‌নে আপনা‌কে দৌড়া‌তে হ‌বে না দু‌নিয়াই আপনার পেছ‌নে দৌড়া‌বে। এছাড়াও বি‌ভিন্ন বক্তাগণ উ‌খিয়া টেকনা‌ফের উন্নয়ণ ক‌ল্পে সবাই‌কে স‌ম্মি‌লিতভা‌বে কাজ করার আহ্বান জানান এবং ডুসা‌টের সা‌র্বিক কর্মকা‌ন্ডে নি‌জে‌দের সম্পৃক্ততার কথা ব‌্যক্ত ক‌রেন। অনুষ্ঠানের ডুসা‌টের সা‌বেক ও বর্তমা‌নেরাও ডুসা‌টের কর্মকান্ড ও ঐ‌তিহ্য নি‌য়ে কথা ব‌লেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...