উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৮/২০২২ ২:৪০ পিএম

চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার। তিনি রোহিঙ্গা সংকট পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে যাবেন। সফরে তার পররাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সোমবার (২২ আগস্ট) বেলা ১২টার পর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরত্ব বহন করছে। কারণ জাতিসংঘের মহাসচিবের দূত নিয়োগের পর সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের শুরুতে তিনি পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর রাতে হেইজার পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে হেইজার রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের জীবনমান এবং দুঃখ-দুর্দশার কথা শুনবেন। একই দিন তিনি রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনারের (ত্রিপলআরসি) সঙ্গে বৈঠক করবেন।

পরদিন হেইজার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হেইজার। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকটের ৫ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...