প্রকাশিত: ১৫/০৫/২০১৮ ১২:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৪ মে) বিকালে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (১৫ মে) র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দু’জন হলো- চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়া এলাকার মো. আব্দুল হাফেজের ছেলে সোলাইমান (৩০) এবং কক্সবাজারের টেকনাফের ডেলপাড়া এলাকার বাসিন্দা মো. লোকমান হাকিম (৬১)।

র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সোমবার বিকালে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা কমপ্লেক্সের নিচে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথের সামনে থেকে সোলাইমান ও লোকমানকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা বেশি লাভের আশায় এবং রাতারাতি বড়লোক হওয়ার নেশায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। এই চক্রটি কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer