প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ১২:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৯ পিএম

বিবিসি ::
বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব সমকামী সন্দেহে ২৭ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত তিনটার সময় ঢাকার কাছে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
র‍্যাব-১০’র অধিনায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিবিসিকে জানিয়েছেন, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু তরুণ একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়।
গতরাতেও তারা সেখানে জড়ো হয়েছে, এমন খবর পেয়ে র‍্যাব সদস্যরা কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে।
“তাদের কাছে কিছু মাদক পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা সমকামিতার সাথে জড়িত। এ সমকামিতার সাথে জড়িত কিছু জিনিসপত্র যেমন কনডম, লুব্রিকেটিং জেল আটক করা হয়েছে,” বলছিলেন র‍্যাব ১০’র অধিনায়ক।
মি. মাতুব্বর জানিয়েছেন, যাদের আটক করা হয়েছে তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং এদের বেশিরভাগই ছাত্র।
ফেসবুক এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তারা কেরানীগঞ্জের কমিউনিটি সেন্টারে জড়ো হতো। প্রতিবার জড়ো হলে কমিউনিটি সেন্টারের মালিককে ১০ হাজার টাকা ভাড়া দেয়া হয়।
এলাকাবাসীকে উদ্ধৃত করে র‍্যাব জানিয়েছে, সাধারণত প্রতি দেড় থেকে দুইমাস পর বৃহস্পতিবারে তারা জড়ো হতো।
র‍্যাব অধিনায়ক মি: মাতুব্বর জানান, “তারা স্বীকার করে যে তারা মূলত ঐ কাজেই (সমকামিতায় লিপ্ত হওয়া) আসে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গতকাল ঐ কাজে লিপ্ত হতে পারেনি। তার আগেই তারা অ্যারেস্ট (গ্রেফতার) হয়েছে।”

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer