উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৯:১৪ এএম

ঢাকায় অপহৃত এক কলেজছাত্রীকে কক্সবাজারের কলাতলী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক করা হয়েছে অপহরণকারীকে।

সোমবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক আরাফাত হোসেন রুবাইয়ের বাড়ি গাজীপুরের টঙ্গীতে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মার্চ ঢাকার মিরপুর-১২ থেকে অপহৃত হয় ঢাকা বিএন কলেজ থেকে সদ্য পাস করা এক ছাত্রী। এ ঘটনায় ২৩ মার্চ তার বাবা নয়ন শেখ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, রুবাই নামের এক যুবক তার মেয়ের নম্বর সংগ্রহ করে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বিষয়টি রুবাইয়ের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে যায়। এর জেরে ২১ মার্চ দুপুরে ওই ছাত্রীকে অপরহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার দুপুরে কক্সবাজারের কলাতলীর হোটেল মোটেল জোন থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে রুবাইকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবাই অপহরণের কথা স্বীকার করেছে। কলেজছাত্রী ও অপহরণকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ মার্চ রাতে ঢাকায় অপহৃত অন্য এক স্কুলছাত্রীকে কলাতলী এলাকা থেকে উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছিল র‌্যাব।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...