প্রকাশিত: ১৪/১২/২০১৮ ১২:৫৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এ অভিযোগ জানিয়ে বলেন, আ স ম আবদুর রবসহ অন্যান্যরা ড. কামালের গাড়িতে গাড়িতে উঠছিলেন। এসময় হঠাৎই নৌকা প্রার্থী আসলামুল হকের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। ড. কামাল হোসেন গাড়ির যে পাশে বসেছিলেন, হামলায় সে পাশের গ্লাস ভেঙে যায় ও তিনি আঘাত পান। এছাড়া, আ স ম আবদুর রবের গাড়িসহ মোট চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রবের গাড়ির চালক আহত হয়েছেন বলে জানান রফিকুল ইসলাম।

এদিকে, হামলার ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন ড. কামাল হোসেন।

কামাল অ্যাটাক
এ বিষয়ে মিরপুর এলাকার দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উজ-জামান সারাবাংলাকে বলেন, আমরা তখন বধ্যভূমির ভেতরে ছিলাম। মানুষের চিৎকার শুনে ও দৌড়াদৌড়ি দেখে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানটি জনশূন্য হয়ে পড়েছে। এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ করা হলে তা খতিয়ে দেখা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামশেদ কবির সারাবাংলাকে বলেন, প্রতিবছরের মতো এবারও সকাল থেকেই বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের ঢল ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী জানাতে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন। ড. কামাল হোসেনসহ অন্যরা যখন বধ্যভূমিতে আসেন, তখন লোকজনের উপস্থিতি কম ছিল। এসময় বেশকিছু মানুষের একটি দল কামাল হোসেন ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...