উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১০/২০২২ ৭:৫৬ পিএম

আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে দেশে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর । এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন কল করে জানিয়েছেন যে, এটা (ঘূর্ণিঝড় সিত্রাং) ভালোভাবে মোকাবিলা করেছো, এজন্য ধন্যবাদ। কিন্তু ডিসেম্বর মাসে আরেকটা আসবে, সেটির ব্যাপারে একইরকম সাবধানতা অবলম্বন করতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য বলছে, দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ আন্দামান সাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২ ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।

বঙ্গোপসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এরপর আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমাগত শক্তি সঞ্চয় করবে। পরে ৪ ডিসেম্বর স্থানীয় সময় সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে এটি। তবে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলেই আছড়ে পড়বে কি না- সেটি নিশ্চিত নয়।

কারণ ঘূর্ণিঝড় যে কোনো সময় গতিপথ পালটাতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে সতর্ক করেছে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...