ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৫/২০২৫ ৯:৫১ পিএম

জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি বাগিয়ে নিতে গিয়ে কক্সবাজারে আটক হলেন এক ভূয়া সাংবাদিক।

আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ওই ভূয়া সাংবাদিক লক্ষীপুরের রায়পুর এলাকার মনির আহমেদ’র ছেলে রেজাউল করিম সোহাগ। জিজ্ঞাসাবদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের নাম দিয়ে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভুমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার নাম করে খাসজমি বরাদ্দের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে রেজাউল করিম সোহাগের।

ওই আবেদনে খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষর জুড়ে দেওয়া হয়।

কাগজটি দেখে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করে দেখার পর স্বাক্ষরটি জাল প্রমাণিত হয়।

জেলা প্রশাসক জানান, একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে তিনি বড় অপরাধ করেছেন। এ ধরনের অপরাধের পেছনে আরো কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, নিয়মিত মামলা রুজু করে আটক রেজাউল করিম সোহাগকে আদালতে সোপর্দ করা হবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...