প্রকাশিত: ২৬/০৮/২০১৯ ৯:০৫ এএম

জামালপুরের ওএসডি হওয়া ডিসির সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া সেই নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার খোঁজ মিলছে না। এদিকে ভারপ্রাপ্ত প্রশাসক রাজিব কুমার সাহা জানিয়েছেন, তিনি কোনো ছুটির আবেদন করেননি।

রবিবার (২৫ আগস্ট) তার অফিস করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। তবে গত শনিবার গভীর রাতে জেলা প্রশাসক আহমেদ কবীর জামালপুর থেকে পালিয়ে ঢাকায় চলে যান বলেও জানা গেছে।

এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আর আহমেদ কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

জানা যায়, আর আপত্তিকর ভিডিও ভাইরাল হবার পর থেকেই আত্মগোপনে রয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা। আজ অফিস খোলার পরও অফিসে আসেনি তিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিব কুমার সাহা বলেছেন, তিনি অফিসে অনুপস্থিত। কোনো ছুটির আবেদন করেননি।

শহরের শেখেরভিটায় তার ভাড়াটিয়া বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। সাধনার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে গিয়েও তার খোঁজ মেলেনি। তার পরিবারের লোকজন জানান, তিনি তার খালার বাড়িতে আছেন। তার মনের অবস্থা ভালো নেই।

তারা আরও জানান, ৭ বছর আগে সানজিদা ইয়াসমিন সাধনার স্বামী মা’রা যান। তাদের একমাত্র সন্তান ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer