প্রকাশিত: ২০/১২/২০১৬ ৫:০৬ পিএম

নিউজ ডেস্ক::

দিনাজপুরে ডাস্টবিনে ফেলে দেয়া এক নবজাতককে উদ্ধার করে পৃথিবীর আলো দেখালো পুলিশ সদস্যরা। চিকিৎসক ও নার্সদের নিবির পরিচর্যায় ওই নবজাতক এখন সুস্থ রয়েছে। শিশুটির দায়িত্ব নিতে নিঃসন্তান অনেক নারী পুলিশের কাছে আবেদন করেছেন।

কোতয়ালি থানা পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর মধ্যরাতে শহরের পাটুয়াপড়া এলাকায় একটি আবর্জনাময় জঙ্গলে বালুচাপা দেয়া ছিল শিশুটি। শিশুর কান্না শুনে স্থানীয় কয়েকজন পুলিশে খবর দিলে পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে শিশুটিকে আনার পর থেকে ২৪ ঘণ্টা নিজ সন্তানের মতই দেখভাল করেন হাসপাতালের সুপাভাইজার (নার্স) সাবিনা ইয়াসমিন।

দিমেক হাসপাতালের শিশু চিকিৎসক ডা. হালিমা সরকার জানান, সদ্য জন্ম নেয়া শিশুটির নাড়ি হাসাপাতালেই কাটা হয়েছে। শিশুটিকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল । তারপরও দ্রুত সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার কারণে শিশুটি এখন সুস্থ হয়ে উঠেছে।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম জানান, শিশুটির দায়িত্ব গ্রহণ করতে অনেক নারী তাদের কাছে আবেদন করেছেন। যাচাই-বাছাই করে শিশুটিকে কার কাছে দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জাগোনিউজ

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer