উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১২/২০২৩ ৮:০৪ এএম

‘আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের ডামি ও জাপা প্রার্থী’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় ফেনীর স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং প্রধান প্রতিবেদক আরিফ আজমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ মামলা দায়ের করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সংসদ সদস্য প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুক এ মামলা দায়ের করেন।

এরপর আদালত প্রাঙ্গণে পত্রিকাটির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ছাপানোয় নিবন্ধন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামরুল হাসান। সভায় মামলার বাদী এমপি প্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এম. শাহজাহান সাজু, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, দিলীপ কুমার সাহা, আহসান কবির বেঙ্গল, রসিক শেখর ভৌমিক, গাজী তারেক আজিজ প্রমুখ।

বক্তারা দাবি করেন, আনোয়ারুল করিম ফারুক ‘ডামি প্রার্থী’ নন। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এ সময় মানহানিকর বক্তব্য ছাপানোয় পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানান তারা।

এ প্রসঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু ঢাকা পোস্টকে বলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল করিম ফারুককে ডামি প্রার্থী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। তবে এ বিষয়ে আদালত বৃহস্পতিবার কোনো আদেশ দেননি। আগামী রোববার আদালত মামলাটি আমলে নিয়ে একটি আদেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ৩ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুকের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) দৈনিক ফেনীর সময় পত্রিকায় ডামি প্রার্থী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় আনোয়ারুল করিম ফারুকের সম্মানহানি হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...