প্রকাশিত: ২৮/০৯/২০১৮ ১২:৪৫ এএম , আপডেট: ২৮/০৯/২০১৮ ১২:৫৬ এএম
এস এম জসিম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ ডটকম:

এস এম জসিম

বাংলাদেশ ডাক বিভাগের অধীনে পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রাম সার্কেল (পূর্বাঞ্চল) এর সহযোগীতায় কুমিল্লা ডাক প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণটি ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হয়েছে। প্রশিক্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩০ জন এপিএম, ইউপিএম, এসপিএম (পোস্টমাস্টার) অংশগ্রহণ করে। এতে চট্টগ্রাম জিপিও (রেজিঃঅামদানী শাখা) এর সহকারি পোস্টামাস্টার সৈয়দ মাহাবুবুল অালম প্রথম ও উখিয়া উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার এস এম জসিম দ্বিতীয় স্থান অধিকার করেন।

ইনস্ট্রাক্টর জান্নাতুল ফেরদৌস এর হাত থেকে সনদ গ্রহন করছেন এস এম জসিম।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ইনস্ট্রাক্টর জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

২৫ দিনের এই প্রশিক্ষণে বাংলাদেশ ডাক বিভাগের সকল সেবামূলক কার্যক্রম সমূহ অনলাইনের (ডিজেটেলাইজড) অাওতায় অানার চলমান প্রক্রিয়া সমূহ সমন্ধে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে বান্দরবান প্রশাসনিক অফিসের অধীনে উখিয়া উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার এস এম জসিম সার্বিক ফলাফলে দ্বিতীয় স্থান অধিকার করে কক্সবাজার জেলার মুখ উজ্জল করেন। তিনি সকলের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...