প্রকাশিত: ০৯/০৬/২০২০ ২:৪০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন উখিয়া উপজেলার হলদিয়া পালং উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আব্দুচ ছালাম।

মঙ্গলবার (৯ জুন) তার করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আবচার।

তিনি জানান, ডাঃ মোহাম্মদ আব্দুচ ছালাম প্রায় দশ দিন ধরে করোনার উপসর্গে ভোগছেন। এক সাপ্তাহ আগে স্যাম্পল জমা দিয়েছিলেন। আজকে রিপোর্ট পজিটিভ পেয়েছেন। তিনি উখিয়া মরিচ্যাস্থ হোম আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিচ্ছেন।

তার গ্রামের বাড়ি কক্সবাজার সদরের ইসলামপুরের খানঁঘোনা। তিনি বিডিএমএ কক্সবাজার জেলা শাখার নির্বাচন কমিশনার।

এদিকে, ডাঃ মোহাম্মদ আব্দুচ ছালামের রোগ মুক্তির জন্য সকলের কাছে কামনা করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ডাঃ মোঃ কামাল হোসাইন, বর্তমান সভাপতি ডাঃ প্রণব বিকাশ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আবচার।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...