প্রকাশিত: ২৩/১০/২০১৬ ৭:৫১ এএম
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ট্রেনে কাটা পড়ে মমতাজ বেগম (২২) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসদরের বাহুলী এলাকায় এ ঘটনা ঘটে। মমতাজ রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী। জানা যায়, দীর্ঘদিন পটিয়া পৌর সদরের বাহুলী এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন ভ্যানচালক জাহাঙ্গীর। পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসএই) নাদিম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ সকালে হাটার জন্য বের হলে দোহাজারী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে মমতাজের শরীর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer