উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৮:০২ এএম

কক্সবাজারের টেকনাফে সৈকতে দুই তরুণীর লাশ ভেসে এসেছে, তারা সাগরে ডুবে যাওয়া মালয়েশিয়াগামী ট্রলারের যাত্রী বলে ধারণা পুলিশের।

বুধবার রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্রসৈকত একটি এবং রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা আরেকটি লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের কথা জানিয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “তারা মালয়েশিয়াগামি ট্রলারডুবিতে নিখোঁজ থাকাদের দুজন হতে পারে।”

পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছর বলে পুলিশের ধারণা।

ওসি বলেন, পরিচয় নিশ্চিত হওয়া গেলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশনা মতো ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবি ঘটে।

ট্রলারে থাকা একটি শিশু ও পাঁচজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ৪৫ জনকে। বাকিদের খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় দালালসহ সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য ২৪ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...