প্রকাশিত: ১৯/০৭/২০১৭ ১০:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৩ পিএম

আবুল আলী::
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সেন্টমার্টিন-টেকনাফ রুট নৌযান সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, গত দু’দিন ধরে টানা বর্ষণের কারণে সাগর নিম্নচাপে উত্তাল রয়েছে। এ কারণে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো নৌ-চলাচল করতে পারছে না।বুধবার সকাল থেকে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে অনেক লোককে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছে।
সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমেদ বলেন, টানা বর্ষণ ও সতর্ক সংকেত থাকায় গত দু’দিন নৌ-চলাচল বন্ধ থাকায় দ্বীপে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে।ইউএনও জাহিদ হোসেন সিদ্দিকী বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর কিছুটা শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer