প্রকাশিত: ০২/০৩/২০২১ ২:২২ পিএম

সুজাউদ্দিন রুবেল
কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী ঘেঁষে এগিয়ে চলেছে সীমান্ত সড়কের কাজ। যা মাদকপাচার আর রোহিঙ্গা অনুপ্রবেশ রোধসহ নানা অপরাধ দমনে সহায়ক হবে।

বিজিবি জানায়, নজরদারিতে বসানো হবে ডিজিটাল ডিভাইস। আর ৫১ কিলোমিটারের এই সড়কটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।
বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফ। ইয়াবা, রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাকারবারিদের আনাগোনার জন্য আলোচিত এ উপজেলা।

এসব অপরাধ আলোচনায় আসলেও দুর্গম যোগাযোগের জন্য কার্যত বন্ধ করা যায়নি। সেজন্য বিকল্প পথ খুঁজছিলো সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারই অংশ হিসেবে তৈরি হচ্ছে এই সীমান্ত সড়ক। স্থানীয়রা বলছেন, এই সড়কটি হলে অনেকাংশে কমবে সীমান্ত অপরাধ।
সীমান্ত সড়ক নিমার্ণের পর বসানো হচ্ছে স্মার্ট ডিজিটাল ডিভাইস। এ ডিভাইসের মাধ্যমে সীমান্তে নজরদারি আরও সহজ হয়েছে বলে জানান টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে উখিয়া পর্যন্ত ৫১ কিলোমিটার সীমান্ত সড়ক বিজিবির প্রস্তাবে দ্রুত এগিয়ে চলছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২ হাজার ৬শ’ কোটি টাকার বেশি ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে ২০২৩ সালের জুনে। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer