উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০২/২০২৫ ৬:১৫ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোররাতে হ্নীলা সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো—চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।

টেকনাফ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, জরাজীর্ণ একটি বোমা তৈরির সংবাদ পেয়ে অভিযানে যায় বিজিবি। প্রথমে বিজিবির সদস্যরা বাড়িটিকে ঘিয়ে ফেলে। প্রায় তিন ঘণ্টার অভিযানে ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, ১ দশমিক ৬ কেজি সালফার, ১ দশমিক ৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার এবং ১টি প্লাসসহ দুজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।

আটকদের বরাত দিয়ে বিজিবি অধিনায়ক আরও জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধচক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।

উদ্ধার হওয়া বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ আটকদের টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...