প্রকাশিত: ২৫/০৭/২০১৯ ৯:০৬ পিএম

টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের ছেলে মো: শাহাজাহান (৪২) কে যশোর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (২৫জুলাই) বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের তালিকাভূক্ত ইয়াবাকারবারি।

বেনাপোল ইমিগ্রেশন এর সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, তার নামে অস্ত্র মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে।সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়।তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন,তার পাসপোর্ট ব্লক ছিল তাই ইমিগ্রেশন তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে।

যশোর এর নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, যদি কারো পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে তবে সে বিদেশ যেতে পারবে না।সে অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...
Single Page Footer