
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের পিছনের শাল বাগান থেকে রহমত উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে পশ্চিম শালবাগান পুকুরের পূর্ব পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় রোহিঙ্গারা। বিষয়টি থানায় জানানো হলে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।
নিহত রহমত উল্লাহ উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের রশিদ আহমেদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরের দিকে শাল বাগান ক্যাম্প এলাকা থেকে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Single Page Footer

পাঠকের মতামত