প্রকাশিত: ১৭/১১/২০১৮ ৭:৩৯ এএম

রিয়াজুল হাসান খোকন(বাহারছড়া)
টেকনাফ উপকূলীয় বাহারছড়ায় প্রথম বারের মত মেয়ে শিক্ষার্থীদের জন্য বাহারছড়া গালর্স স্কুল এন্ড কলেজের ভিক্তিপ্রস্তর স্থাপন ও এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের শুভ উদ্ভোবন করা হয়েছে। টেকনাফের এই উপকূলীয় এলাকায় মেয়েদের কাছে সুশিক্ষার আলো পৌঁছে দেওয়া ও পিছিয়ে পড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বাহারছড়া গার্লস স্কুল এন্ড কলেজের মুল উদ্দেশ্য বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও ব্যবসায়ী হেলাল উদ্দীন। ১৬ নমেম্বর বেলা ২টা সময় বাহারছড়ার মন্তলীয়া এলাকায় এই গার্লস স্কুলএন্ড কলেজের মুল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ইউনিভার্সিটি অব ভেটেনারী এন্ড এনিমল অ্যাসবেন্ড এর ফিশারীজ ডিপার্টমেন্টের ডীন প্রফেসর ড.নূরুল আবছার খান, তিনি উক্ত কাজের শুভ উদ্ভোবন করেন, সাথে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানটির ট্রাষ্টি হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও আওয়ামিলীগ নেতা মোহাম্মদ ইসলাম, ২নং ওয়ার্ডের আওয়ামিলীগের সভাপতি শিক্ষানুরাগী জাফরুল ইসলাম(কালু) ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও যুবলীগ নেতা আজিজুল ইসলাম (আয়াছ কোম্পানি), বাহারছড়া যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন(শিকদার)। এছাড়া বাহারছড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ উল্লাহ, মাষ্টার জাহেদুল ইসলাম, মাষ্টার কামরুল হুদা, মাষ্টার মোহাম্মদ আলী,, মাষ্টার মোজাম্মেল হক, মাষ্টার মোতালেব, শিক্ষক জাফর আহমদ, যুবদল নেতা সেলিম উল্লাহ,, মোঃ ইলিয়াছ,,বিএনপি নেতা মোঃ কাসেম, সমাজ সেবক মোঃ মনসুর,, আওয়ামিলীগ নেতা আমীর মোহাম্মদ শাহজাহান, ছাত্রদল নেতা বাহাদুর রানা, ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রজনী,,শামলাপুর এজেন্ট ব্যাংক কর্মকর্তা খালেকুজ্জামান বাহার (শিকদার), সিরাজুল কবির হিরু,,ব্যবসায়ী আশরাফ আলী সহ স্থানীয় মান্যবর্গ ব্যক্তি। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবছার খান বলেন একটি দেশকে শিক্ষিত ও সমৃদ্ধশালী দেশ বানাতে হলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই,,তাই সরকারী উদ্যোগে হোক বা ব্যক্তি উদ্যোগে হোক দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষা পৌঁছে দিতে হবে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে নারী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ,,বর্তমানে দেশে অনেক গুরুত্বপূর্ণ স্থানে নারীদের উপস্থিতি বিদ্যমান। তাই তিনি আশা প্রকাশ করে বলেন এক সময় মেয়েরা এই প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এবং স্বশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ এলাকা সহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে। পরে প্রতিষ্টানটির ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা হেলাল উদ্দীন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer