উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১০/২০২২ ৬:১৫ পিএম

কক্সবাজারের টেকনাফ ঘূর্ণিঝড় “সিত্রাং” এর ঝড়ো হাওয়ায় স্থলবন্দরে জাহাজ থেকে পড়ে শৌমিং (৭০) নামে এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে ঝোড়ো হাওয়া শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌমিং মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, জাহাজের দোতলা থেকে পড়ে মিয়ানমারের এক বৃদ্ধ নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তাকে মিয়ানমারে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, গেল এক সপ্তাহ আগে যাবুঅং নামক জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। ওই জাহাজে মিয়ানমারের এই নাগরিক বাবুর্চির দায়িত্বে ছিলেন। রান্না শেষে খাবার পরিবেশনের সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ঢেউয়ের আঘাতে জাহাজের ডেক থেকে নিচে পড়ে যান তিনি। এতে তার মৃত্যু হয়। আজ জাহাজটি মিয়ানমারে ফিরে যাওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় ফিরতে পারেনি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...