প্রকাশিত: ২১/০৬/২০২০ ৬:৫১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
‘রেড জোন’ ঘোষিত টেকনাফ পৌরসভায় (আংশিক) ২, ৪, ৫ ও ৬ ওয়ার্ড এলাকায় চলমান লকডাউন (Lockdown) সময়সীমা ২২ জুন রাত ১২ টা ১ মিনিট হতে ২৮ জুন রাত ১২ টা পর্যন্ত এক সপ্তাহ বাড়ানো হয়েছে। টেকনাফ উপজেলার ইউএনও এবং উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রোববার ২১ জুন এক জরুরি ঘোষনা জারী করে লকডাউনের এই সময়সীমা বর্ধিত করেন।

টেকনাফ পৌরসভার উল্লেখিত এলাকায় আগে থেকে গত ৮ জুন হতে ২১ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন চলছিলো। জরুরি ঘোষনাতে পূর্বে জারীকৃত লকডাউন এর সকল নির্দেশনা বহাল রাখা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...