উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ৮:০১ এএম

কক্সবাজারের টেকনাফ থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছাকে গ্রেফতার করেছে র্যাসব। একই সঙ্গে আরসার আরেক সন্ত্রাসী এবং তাদের সহযোগী বাংলাদেশি ২ জনকেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাকব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
এক বার্তায় র্যাীব জানায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা অভিযান চালিয়ে আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী ০২ বাংলাদেশিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আস্তানা থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এদিকে অভিযান সংক্রান্ত বিষয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারস্থ র্যাাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন র্যাাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...