উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ৩:২৮ পিএম , আপডেট: ০৭/০৯/২০২২ ৩:৩৯ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শামলাপুর শীলখালী চেকপোস্টে ইয়াবা না পেয়ে আবদুল্লাহ (৩৫) নামে এক প্রবাসীকে নির্যাতনের ঘটনায় বিজিবির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান।

এর আগে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর শীলখালী বিজিবি চেকপোস্টে এ ঘটনা ঘটে।

বিজিবি সদস্যদের হাতে মারধরের শিকার প্রবাসী আব্দুল্লাহ টেকনাফ উপজেলার হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।

ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার সংসারে দুজন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামে বাস করে কক্সবাজার ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে, বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে।

ADVERTISEMENT

এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, তুর কাছে ইয়াবা আছে বলে আমাকে থাপ্পর মারে। স্যার আমার কাছে কিছু নেই বললেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বল প্রয়োগ করে মলত্যাগ করান। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে বলে আবারো মারধর করেন। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেন। ওই গাড়িটা আমাকে টার্মিনাল এসে ফেলে দিয়ে চলে যায়।

কক্সবাজার টার্মিনালে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন শামসুল আলম শ্রাবণ নামে এক পথচারী। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সোর্স: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...