প্রকাশিত: ০৯/০৬/২০২০ ৮:৩৮ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মাদক কারবারের অভিযোগে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৭ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ৫৪৫ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে শাহজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৯ সালের ২৮ জুলাই টেকনাফ মডেল থানায় দায়েরকৃত ৯৩/২০১৯ এবং ৯৪/২০১৯ নম্বর মামলায় আদালতে চার্জসীট দাখিল করা হয়। আদালত টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মামলার আসামি শাহাজান মিয়ার বিরুদ্ধে উক্ত চার্জসীট গ্রহন করে। এ অবস্থায় শাহাজান মিয়া অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সমীচীন নয়। তাই ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৪(১) ধারা মতে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে শাহাজান মিয়া’কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

উক্ত বরখাস্ত আদেশ ৮ জুন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে বলে বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer