উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৯/২০২২ ২:৪৬ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের অনুষ্ঠানস্থল থেকে অর্ধশতাধিক অত্যাধুনিক অ্যান্ড্রয়েড মোবাইল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (১১ সেপ্টেম্বর) একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা।

রোববার দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের আগমনের মুহূর্তে এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চারজন নেতৃস্থানীয় ব্যক্তির প্রায় লাখ টাকা মূল্যের মোবাইল চুরি হয়েছে।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)। সম্মেলন শুরু হয় বেলা ১১ টায়। প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উদ্বোধক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমনের সময় তাদের অভ্যর্থনা জানাতে স্থানীয় নেতারা যখন ব্যস্ত ছিলেন, ঠিক তখনই সুযোগ বুঝে চোর চক্র হাতিয়ে নেয় তাদের মুঠোফোন।

হ্নীলা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে। হারিয়ে যাওয়ার ফোনের জন্য থানায় জিডি করেছি।

হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, মিছিলের ভেতর থেকে বের হয়ে খেয়াল করি আমার ২৫ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নেই। তবে আমি থানায় জিডি করিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল হারিয়ে যেতে পারে। তবে ঘটনাগুলো চুরি কি না, তা খতিয়ে দেখা হবে। সুত্র: ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...