ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১২/২০২৪ ৩:৫৯ পিএম , আপডেট: ৩১/১২/২০২৪ ৪:২০ পিএম

কক্সবাজার টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকাতে বন বিভাগের কাজ করতে গিয়ে ৩ বন কর্মীসহ অপহৃত ১৯ শ্রমিক উদ্ধার না হতে ফের ৭ জন অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ১ জন সিএনজি ১ জন অটোরিকশা চালক এবং বাকিরা যাত্রী। তবে অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এনিয়ে ২ দিনে অপহরণ হয়েছেন ২৬ জন।

স্থানীয়রা জানান, সকালে হোয়াইক্যং থেকে বাহার ছড়া শামলাপুর বাজারে যাওয়ার পথে পাহাড়ি ঢালে পৌঁছলে পাহাড়ি অপহরণ চক্রের সদস্যরা এসে তাদের নিয়ে যায়।

হ্নীলা সিএনজি কমিটির সাধারণ সম্পাদক রফিক জানান, হোয়াইক্যং থেকে বাহার ছড়া যাওয়ার পথে ৭ জন অপহরণ হয়েছে। তার মধ্যে একজন সিএনজি ও ১ জন অটোরিকশা চালক রয়েছে। তাদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এদিকে অপহৃত সবাইকে উদ্ধারে বিভিন্ন টিম করে পাহাড়ে অভিযান পরিচালনা করছেন র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ও হোয়াইক্যং সিপিসি-২’র সদস্যরা, টেকনাফ থানা পুলিশ, বনবিভাগের শতাধিক কর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভিকটিমদের উদ্ধারে আমাদের পুলিশে একাধিক টিম পাহাড়সহ বিভিন্ন স্থানে অভিযান করছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...