প্রকাশিত: ০৬/১০/২০১৯ ৭:৩১ পিএম
ছবি-প্রতীকী

গিয়াস উদ্দিন ভূলু::

ছবি-প্রতীকী

টেকনাফে সড়ক দূঘর্টনায় ৪৫ বছর বয়সি এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়,৬ অক্টোবর দুপুর দেড়টার দিকে টেকনাফ হ্নীলা ষ্টেশন এলাকায় একটি মাহিন্দ্রারা এবং মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সড়ক দুর্ঘটনায় উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ বল্ক ৫২৬ নং বাসার বাসিন্দা আজিজুল হকের পুত্র মাহবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে মাঠিতে গেলে উপস্থিত জনতা দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করে অবশেষে কক্সবাজার নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

…
অপরদিকে সোয়া ১টারদিকে লেদা টাওয়ার সংলগ্ন এলাকায় ১টি যাত্রীবাহী টমটম এবং পালকী বাসের মধ্যে ধাক্কা লাগলে টমটমটি উল্টে লেদা ২৪নং পুরান ক্যাম্পের বি-বল্কের ১১৬ নং রোমের বাসিন্দা মোঃ হোসেনের পুত্র মোঃ জুবায়ের (১৩), নতুন ক্যাম্পের ৯নং বল্কের আবু তাহেরের স্ত্রী নুর হাসিনা (৪৮) ও মেয়ে জান্নাত বিবি (১২) আহত হয়। তাদের উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...