প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৭:১৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে আজ শুক্রবার।ওই ছাত্রীর সঙ্গে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের মারুফ খলিল ওরফে বাবুর বিয়ে ঠিক হয়েছে। ওই ছাত্রীর বাবা সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী।
ওই ছাত্রীর কয়েকজন সহপাঠী বলেছে, এ বিয়েতে তাদের সহপাঠী রাজি নয়। কারণ সে আরও লেখাপড়া করতে চায়। সে বলেছে, যদি জোর করে তার বিয়ের আয়োজন করা হয়, তাহলে যেন সাংবাদিকের বিষয়টি জানানো হয়। বিয়ের গেট, প্যান্ডেল তৈরি করা হয়েছে।
ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক বলেন, ওই মেধাবী ছাত্রীর অল্প বয়সে বিয়ে হচ্ছে শুনে তিনি মর্মাহত। বিষয়টি নিয়ে তিনি স্কুল পরিচালনা কমিটির সঙ্গে কথা বলবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, বিয়েটি বন্ধ করার জন্য পুলিশ ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে বলা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer