প্রকাশিত: ১০/০৯/২০১৬ ১২:৫৮ পিএম

tek-10-09-2016জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে লবণ মাঠ হতে ১সিএনজি চালকের পরিত্যক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জানাযায়, ১০সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলিট এ্যাকোয়া কালচার লিমিটেডস্থ প্রধান সড়কের পশ্চিমে লবণের মাঠে পরিত্যক্ত সিএনজি চালক টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়া এলাকার ছৈয়দ হোসন ওরফে লেডুর পুত্র জাফর আলম(২৮) এর লাশ পুলিশী সহায়তায় উদ্ধার করা হয়। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের চাচা জীপ চালক মনু জানান, গতরাত ৯টার দিকে টেকনাফ পৌর এলাকা হতে যাত্রী নিয়ে হ্নীলা ষ্টেশনের উদ্দেশ্যে রওয়ানা করে। সারা রাত খোঁজ খবর না পাওয়ায় সকালে খুঁজতে বের হলে হ্নীলার রঙ্গিখালী লবণ মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়। এদিকে উক্ত চালকের সিএনজিটি উধাও হয়ে যায়। পরে উখিয়ার জনৈক সেলিম মিস্ত্রির গ্যারেজে রয়েছে বলে তাঁর স্বজনেরা দাবী করে। এদিকে স্থানীয় সচেতন মহল সিএনজি ছিনতাই অথবা গাড়ী ভেতরে থাকা মাদকের চালান ছিনতাইয়ের লক্ষ্যে এই ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...