জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী
জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ইয়াবাসহ নামে নুর আহাম্মদ(৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। সে সাবরাং ইউনিয়ন ৫নং ওয়ার্ড প্যান্ডেলপাড়া এলাকার মৃত মনু মিয়ার পুত্র। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, ১৭ অক্টোবর (রবিবার) দিবাগত গভীর রাতে মাদক পাচারে গোপন সংবাদ পেয়ে ফাঁড়িতে কর্মরত এসআই যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকা থেকে মাদক কারবারী নুর আহাম্মদকে আটক করে এরপর তার দেহ তল্লাশী করে লুঙ্গীর গোছার ভিতর অভিনব কায়দায় পিটিং করা ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত