প্রকাশিত: ১৬/০৫/২০১৮ ১:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৫ এএম

হুমায়ুন রশিদ ,টেকনাফ::
টেকনাফে র‌্যাব সদস্যরা বাসষ্টেশনে অভিযান চালিয়ে ইয়াবা লেন-দেনের সময় এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
সুত্রে জানা যায়, ১৬মে ভোররাত সোয়া ২টায় র‌্যাব-৭ চট্টগ্রামের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ র‌্যাব ক্যাম্পের স্কোয়াডন লিডার মোঃ রেজাউল হকের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার কে,কে পাড়াস্থ শ্যামলী কাউন্টারের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে অভিযান চালিয়ে সঙ্গে থাকা একটি ব্যাগসহ শীলবনিয়া পাড়ার লম্বা জাফরের বাড়ির পাশের্^র মোঃ হোসনের পুত্র সৈয়দ আলম (২৭) কে আটক করে। ব্যাগটি খুলে গণনা করে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer