প্রকাশিত: ১০/০১/২০২১ ১১:৫২ এএম

বিশেষ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই দল রোহিঙ্গার মধ্যে গোলাগুলির ঘটনায় নুর হাকিম (২৭) নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১২ থেকে ১৫ জন। হতাহতরা সবাই রোহিঙ্গা। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে টেকনাফ উপজেলার চাকমারকুল ২১ নম্বর ও উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরের সি ব্লকের ৪১৯ নম্বর ঘরের বাসিন্দা হোসেন আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, গতকাল রাত দেড়টার দিকে উখিয়ার হাকিম পাড়া ও জামতলি রোহিঙ্গা শিবির থেকে ১২০-১৩০ জনের সশস্ত্র দল টেকনাফের চাকমারকুল ও উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে যান। রাত পৌনে চারটার দিকে চাকমারকুল রোহিঙ্গা শিবিরের তোহা বাহিনীর সঙ্গে তাদের প্রায় ৭০টি গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক নুর হাকিম মারা যান। আহত ১২ থেকে ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে বিভিন্ন এনজিও পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এপিবিএন জানায়, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোহিঙ্গা শিবিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিসহ অতিরিক্ত পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং টেকনাফে চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবিরের সহকারী কর্মকর্তা (সিআইসি) সাধনা ত্রিপুরা বলেন, শিবিরে গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কিছু সংখ্যক রোহিঙ্গা আহত হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...