প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ১০:০২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে ১২ হাজার ৯৭৩ পিস ইয়াবাসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে নাফ নদীর হেচ্চার খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ বিওপি বিজিবির হাবিলদার মো. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে নাফ নদীর হেচ্ছার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ বাংলাদেশি ও ৯ মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ পুরাতন পল্লান পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. ছলিম (২০), নাইট্যং পাড়া এলাকার মো. আব্দুলের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার মো. আকতারের ছেলে মো. আরমান (২১), কালা হোসেনের ছেলে হাফেজ আহমদ (২১), হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুল (২৩), মিয়ানমারের মংডু নাইটাল ডেইল এলাকার নুরুল হকের ছেলে আবদুল হাই (২০), নুর হোসেনের ছেলে আমান উল্লাহ (৩০), সিকদার পাড়া এলাকার মো. শরীফের ছেলে মো. রহিম (২০), দলিয়াপাড়া এলাকার মৃত. হাবিব আহমদের ছেলে মো. জকরিয়া (৪০), জামিন্যা এলাকার মৃত হোসেন আহমদের ছেলে নুর কবির (২৫), মুইন্যা পাড়া এলাকার মৃত. নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮), বম্বু পাড়া এলাকার মৃত হোছনের ছেলে শফিক আলম (২৯), মংডু এলাকার মৃত হাশিমের ছেলে মামুনুর রশিদ (২০) ও ঘোনাপাড়া এলাকার মৃত. ইসমাইলের স্ত্রী দিল কায়েস (২৫)।

জব্দকৃত ইয়াবা ও আটকদের বুধবার বিকেলে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ নাইট্যং পাড়া এলাকার শফি উল্লাহ ও আব্দুল আমিনকে পলাতক দেখিয়ে মাদক, অবৈধ অনুপ্রবেশ ও বৈদশিক নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দীন খাঁন জানান, ইয়াবাসহ আটকৃদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...