উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১১/২০২৩ ৯:৩৫ এএম

কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত জমিতে পাওয়া গেলো ৩টি মেছো বাঘের ছানা। তবে বন বিভাগ বলছেন ছানাগুলো মেছোবাঘ নয়, মেছো বিড়াল। বিড়াল ছানা ভেবে দক্ষিণ জালিয়া পাড়ার বাসিন্দা মামুনুল হক উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

১১ নভেম্বর (শনিবার) রাতে প্রবাসী মোঃ ইসমাইল এর পরিত্যক্ত জমি থেকে এ ছানাগুলো উদ্ধার করা হয়।

মামুনুল হক জনান, শ্রমিক নিয়ে আমাদের জমিতে ঝোপঝাড় পরিস্কার করছিলাম, এসময় ছানা ৩টি দেখতে পেয়ে তা বাড়িতে নিয়ে আসি। পরে বন বিভাগকে খবর দিয়ে ছানাগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ছানাগুলো দেখতে মেছোবাঘের মতো হলেও এগুলো কোনো মেছোবাঘ নয়, এসব মেছো বিড়ালের ছানা। শনিবার রাতেই ছানাগুলো উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধতন কর্তপক্ষের সাথে আলাপ করে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা৷

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...