প্রকাশিত: ০৬/০২/২০২০ ৮:০৭ পিএম

জাকারিয়া আলফাজ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে ‘শান্তি ও উন্নয়নের জন্য খেলি, মাদককে না বলি’ শ্লোগানকে ধারণ করে মাদক বিরোধী প্রচারণা হিসেবে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে পুলিশ। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ^াস নিজের একমাসের বেতনের টাকায় এলাকার শান্তি, সম্প্রীতি ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আয়োজন করেছেন ‘পুলিশ ক্যাম্প রাত্রিকালীন ক্রীড়া প্রতিযোগীতা’।
গত বুধবার রাত ৮ টায় শাহপরীর দ্বীপ রাস্তার মাথা সংলগ্ন মাঠে এ প্রতিযোগীতার উদ্বোধন হয়। প্রতিযোগীতায় ভলিবল, শর্টপিস ক্রিকেট, মিনিবার ফুটবল ও ব্যাডমিন্টন ইভেন্টে স্থানীয় যুবক ও তরুণদের ৩৬ টি দল স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ^াস বলেন, ‘ মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ শ্লোগানকে সামনে রেখে আমরা সত্যিকার অর্থে জনতার পুলিশ হতে চাই। জনতার সাথে মিশে, তাদের সহযোগীতায় সমাজের অপরাধ, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মুল করতে চাই। এ কাজে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে যুবসমাজ। যুবসমাজ এক সময় খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাÐ থেকে দূরে থাকার কারণে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক এবং অপরাধ কর্মকাÐে জড়িত থাকতো। আমি মূলত যুব সমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধূলার দিকে আগ্রহী করতে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগীতার উদ্যোগ নিয়েছি। এতে তারা মন এবং দেহের প্রশান্তির পাশাপাশি অপরাধে জড়াতে চাইবেনা।
এসআই দীপক বিশ^াস আরো জানান, প্রতিযোগীতার আয়োজনে আমি আমার একমাসের বেতনের টাকা খরচ করছি। এছাড়া ফাঁড়ির অন্য পুলিশ সদস্যরাও ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে সহযোগীতা করেছেন। প্রতিদিন এ প্রতিযোগীতায় খেলোয়াড়দের পাশাপাশি শতশত দর্শকের উপস্থিতি হবে। আমরা তাদের কাছে ইয়াবাসহ যেকোন ধরনের মাদকের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টির চেষ্টা করছি। প্রায় অর্ধলক্ষাধিক মানুষের বসবাসের এই সীমান্ত জনপদকে জনতার সহযোগীতায় শতভাগ ইয়াবামুক্ত গ্রাম হিসেবে দেখতে চাই।
পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও শাহপরীর দ্বীপ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সোনা আলী, শাহপরীর দ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির উল্লাহ মনির, সাবরাং ইউপি সদস্য ফজলুল হক, ছেনোয়ারা বেগম, শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, সাংবাদিক জাকারিয়া আলফাজ, সাংবাদিক জসিম মাহমুদ, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ জিকু, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজ উল্লাহ সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সোনা আলী বলেন, পুলিশের উদ্যোগে বিশেষ করে একজন পুলিশ কর্মকর্তার একমাসের বেতনের টাকায় যুবসমাজকে ভালো কাজে উদ্ধুদ্ধ করতে এ ধরনের খেলাধুলার আয়োজন প্রশংসার দাবিদার। এটি সারা দেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
স্কুল প্রধান শিক্ষক কলিম উল্লাহ বলেন, পুলিশের উদ্যোগটা সুন্দর লেগেছে। এলাকায় শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ক্রীড়া আয়োজন বড় ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় যুবসমাজের জন্য মাদকমুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer