প্রকাশিত: ১৩/০৬/২০১৯ ৮:১৯ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
মাদকাসক্ত ছেলের হামলায় আহত পিতা হাকিম আলি (৫৫) ১ মাস ২১ দিন পর মারা গেছেন। টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় ঘটেছে এ ঘটনা। ১৩ জুন রাত ১টার দিকে হাকিম আলি নিজ বাড়িতে মারা যান। জানা যায়, ১৮ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় মাদকাসক্ত ছেলে রহিমুস সাদেক (২২) মাদকের টাকার জন্য পিতার সাথে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে পিতাকে ধাক্কা দিলে পিলারের সাথে মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন। এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা আহত হাকিম আলীকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে হাকিম আলি বাড়ী ফিরলেও আর সুস্থ্য হতে পারেননি। মাথার আঘাতে অসুস্থতায় ভোগে শেষ পর্যন্ত ১৩ জুন রাতে মারা যান।এদিকে পিতাকে আঘাতকারী ছেলেকে সেদিন পার্শবর্তী ব্যবসায়ীরা আটক করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে নিয়ে গেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ বছরের সাজা প্রদান করে কারাগারে প্রেরন করেছিলেন।টেকনাফ পৌরসভাধীন ২নং ওয়ার্ড পুরান পল্লানপাড়ার বাসিন্দা হাকিম আলী একজন পরিশ্রমী লোক। মাইক সাউন্ডবক্স ভাড়া দিয়ে ও পানের দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। হাকিম আলী ২ ছেলে ৩ মেয়ের জনক। ৮ বছর আগে স্ত্রী মারা গেলেও অশান্তির আশংকায় সন্তানদের দিকে চেয়ে ২য় বিয়ে করেননি। বড় পুত্র রহিমুচ্ছাদেক (২৩) বখাটে ও মাদকসেবী। বহু চেষ্টা করেও পুত্রতে সৎ পথে ফেরাতে পারেননি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer