প্রকাশিত: ০৮/০৮/২০২২ ৭:৪৪ এএম


কক্সবাজারের টেকনাফে তথ্য গোপন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টাকালে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের হাতে আটক ওই নারীর নাম কহিনুর আকতার (২০)। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরী খোলা গ্রামের মো. ছিদ্দিকের মেয়ে। কোহিনুর একজন রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম।

তিনি জানান, রোববার সকালে ওই নারী উপজেলা নির্বাচন অফিসে এসে এক কর্মাচারীর হাতে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার সাথে থাকা কাগজপত্র যাচাই করে দেখা যায় যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদনের সাথে ফাইলটি জমা দিয়েছিলেন।

এদিকে গত ২৬ মে যাচাই বাচাই কমিটি তথ্য গোপন ও ভুয়া তথ্য দেওয়ার দায়ে আবেদনটি বাতিল ঘোষণা করেন। এরপর প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হককে তা জানানো হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, এক রোহিঙ্গা নারী জাল কাগজ নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এসেছিল। খরর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...