ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১২/২০২২ ৭:১৬ পিএম

কক্সবাজার টেকনাফের নাজিরপাড়ায় এক ব্যবসায়ীর হাত কেটে উল্লাস করার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

শনিবার বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার নুরুল হক (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫), দিল মোহাম্মদ কালু (৫৮), আবুল কালাম (৩৮), ছৈয়দ উল্লাহ (৩৬)। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, চলতি বছরের ২৬ নভেম্বর দিনদূপূরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্য এনামুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী উক্ত এলাকা মৃত নজির আহমদের ছেলে সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এঘটনা ভিকটিম ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম টেকনাফ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। উক্ত মামলা র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...