উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৩/২০২৩ ৯:২৯ এএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিয়েবাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল নববধূর গহনা ও টাকাসহ মালামাল লুট করেছে।

সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে বাহারছড়ার ছালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মছিউর রহমান।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাহারছড়া হলবনিয়া ছালামের বিয়ে বাড়িতে ডাকাতদল হানা দেয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নববধূর তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং অর্ধলাখ টাকাও নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিয়ে বাড়িতে ডাকাতি ঘটনা শোনার পর পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...