প্রকাশিত: ২২/০৫/২০১৮ ১০:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৬ এএম

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৪ ক্যান বিদেশী বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

জানা যায়, রাতে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকা দিয়ে অটোরিক্সাযোগে বিদেশী বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী বিয়ারসহ টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত মো. আলমের ছেলে মো. ছৈয়দ আলম (২৪), একই এলাকার মৃত মো. কাসিমের ছেলে মো. ইয়াসিনকে (১৯) আটক করে। পরে অটোরিক্সা থেকে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ৮৪ পিস ক্যান উদ্ধার করা হয়।

কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশী বিয়ারসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer