প্রকাশিত: ১৪/১০/২০১৯ ১:০৬ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে টেকনাফে সমুদ্র সৈকত সংলগ্ন সেন্ট্রাল রিসোর্টের সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে এ বৈঠক শুরু হয়।

বিজিবি জানায়, বৈঠকে অংশ নিতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টু এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌঁছায়। পরে সেন্ট্রাল রিসোর্টে বৈঠকে যোগ দেয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান।

জানা গেছে, বৈঠকে দুই দেশের সুসম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান, কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহামেদ, রামু সেক্টর ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রহমান ও টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর রবায়াৎ কবীর প্রমুখ উপস্থিত রয়েছেন।

টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, সোমবার সকাল থেকে রিজিয়ন পর্যায়ে বিজিবি ও বিজিপির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে দু’দেশের সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...