ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৪ ৯:১৮ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে অবাধ নিরপেক্ষ ও নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের টেকনাফে বিশেষায়িত কুকুর নামিয়ে তল্লাশী কার্যক্রম শুরু করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়।

২ বিজিবি’র মেজর মাসুদ রানা জানান, নির্বাচন কমিশন ও বিজিবি সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী বিজিবি টহল টিম মাঠে কাজ করছে। আজ থেকে নিরাপত্তা জোরদার করতে বিজিবি “কে নাইন ইউনিট” এর ডগ ও সদ্যদের মাঠে নামানো হয়েছে। তার ধারাবাহিকতায় টেকনাফ সদর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্র গুলো সনাক্ত করে প্রশিক্ষন প্রাপ্ত বিশেষায়িত কুকুর দিয়ে তল্লাশী করা হয়। এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, নির্বাচনে কোন কেন্দ্রে কেউ বিশৃংখলা করার সুযোগ নেই। যারা বিশৃংখলা করবে তাদেরকে দমন করতে বিজিবি সদর দপ্তরের কড়া নির্দেশ রয়েছে।

নির্বাচনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উখিয়া-টেকনাফে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer