প্রকাশিত: ০৮/০৯/২০১৮ ৯:৫৪ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ:

টেকনাফে স্পেশাল বাস ও মোটর সাইকেল এর মুখোমুখী সংঘর্ষে এক যুবক নিহতের খবর পাওয়া গছে। নিহত যুবক হচ্ছে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলাল পাড়া এলাকার মীর কাসেমের পুত্র মুহিব্বুল্লাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ হাসপাতালে রয়েছে বলে জানা যায় । ঘটনাটি ঘটে ৮সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককসবাজার টেকনাফের প্রধান সড়ক জাদীমুরা এলাকায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় টেকনাফ হতে ককসবাজারগামী স্পেশাল ( ককসবাজার-জ ১১-০১৮৯) সার্ভিসটি বিপরীত থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কম্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer