স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দরে গোলাম মোর্তজা
বদলির আদেশ অনুযায়ী স্ট্যান্ড রিলিজের সময়সীমা পার হলেও কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মো. গোলাম মোর্তজা ...

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফে বর্ষায়ও ‘তরমুজ’ এর ফলন হয়েছে। সংখ্যায় কম হলেও তা দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমাচ্ছে। টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামে সৌখিন কৃষক আজিজ উদ্দিনের বসতভিটায় ফলেছে এই তরমুজ। বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবহিত করা হয়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের পুত্র সৌখিন কৃষক আজিজ উদ্দিন জানান, ‘আমার কাছে তরমুজের কিছু বীজ ছিল। শখের বশে তা বর্ষার আগে বাড়ির আঙ্গিনায় বপন করি। কয়েকটি চারা গজানোর পর তা পরিচর্যা করা হয়। কিছুদিন পরেই ফুল আসে। কয়েকটি তরমুজ সাইজে একটু বড় হলে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানানো হয়’।
টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শফিউল আলম কুতুবী জানান, ‘খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রতিটি তরমুজের সাইজ ৫ কেজিরও বেশী হবে’।
পাঠকের মতামত