উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১২/২০২৪ ৮:৪৭ এএম
র‍্যাবের উদ্ধার অভিযান চলছে

কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড় থেকে বাগান পরিষ্কারের কাজ করতে যাওয়ার পথে বনবিভাগের ১৭ জন শ্রমিককে অপহরণ করেছে সংঘবদ্ধ চক্র। অপহৃত ১৭ জনই রোহিঙ্গা। তারা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে। রাত পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতদের পরিবারের কাছে খবর পাঠিয়ে মুক্তিপণ দাবি করছে অপহরণকারী চক্র। কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃতরা হলেন সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) এবং মাহাতা আমিন (১৮)। টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সমপ্রতি বনের বিভিন্ন লতাগুল্ম পরিষ্কারের কাজ করা হচ্ছে। এতে শ্রমিকদের নিয়োগ করা হয়। প্রতিদিনের মতো বাগানে কাজ করতে যাওয়ার পথে বনের অদূরেই পাহাড়ি স্থান থেকে ১৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সংঘবদ্ধ চক্র। এ ঘটনা দ্রুত প্রশাসনকে জানানো হলে এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসন ও বনবিভাগের লোকজনসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

ডিএফও নুরুল ইসলাম গতরাতে বলেন, বনবিভাগের লোকজনসহ বিভিন্ন আইন–শৃঙ্খলাবাহিনীর সদস্য ও দেড়শতাধিক স্থানীয় লোকজন মিলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে রাত পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর মধ্যে অপহৃতদের পরিবারের কাছে খবর পাঠিয়ে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। কী পরিমাণ মুক্তিপণ দাবি করা হয়েছে তা জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলাবাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...