প্রকাশিত: ০১/১২/২০১৮ ১০:৫১ এএম , আপডেট: ০১/১২/২০১৮ ১১:৩৮ এএম

গিয়াস উদ্দিন ভূলু,টেকনাফ
টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধের ঘটনায় এক তালিকাভূক্ত মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল হতে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১ ডিসেম্বর ভোররাতে টেকনাফ থানা পুলিশের একটি দল কুখ্যাত মাদক কারবারী বাহারছড়ার শাপলাপুরের মোহাম্মদ হোছনের পুত্র হাবিব উল্লাহ (৩০) কে আটক অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এসময় পুলিশের এসআই রাজু, কনস্টেবল বাদশা এবং জিয়া আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশী করে ২টি দেশীয় অস্ত্র,১৪ রাউন্ড গুলি,  ৬হাজার ইয়াবা ও রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ-মাদক কারবারী বন্দুক যুদ্ধের ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয় এবং এক রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরে পরিচয় সনাক্ত করে লাশ মর্গে প্রেরণ করা হয়। এসময় ২টি অস্ত্র,১৪ রাউন্ড গুলি ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে এলাকাবাসী সুত্র জানায়, এই মাদক কারবারীর উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। সে ক্রসফায়ারে নিহতের খবরে এলাকায় স্বস্থি ফিরেছে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer