প্রকাশিত: ০১/০৬/২০১৯ ৯:৪০ এএম

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে বিজিবির অভিযানে ৫ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে । এসময় বন্দুকযুদ্ধে ২ জন ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফায়সাল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (৩১ মে) দিনগত রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর খাল এলাকা হতে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদে তার নিজের নেতৃত্বে দুটি বিশেষ টহল টীম নিয়ে নাফ নদীতে অভিযানে যান। এসময় ৫/৭ জনের চোরাকারবারী দল একটি হস্তচালিত নৌকায় ওমর খাল পয়েন্ট দিয়ে আসার মুহুর্তে ধাওয়া করলে পাচারকারীরা নৌকাটি ডুবিয়ে দিয়ে কেওড়া বনে পালাতে থাকে। এসময় নৌকাটি তল্লাশী করে ৫ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার সকাল ১০টায় টেকনাফ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেরনে বন্দুকযুদ্ধের ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...