প্রকাশিত: ২৬/১০/২০১৮ ৯:১৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক:;
টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মো. লালু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, নিহত ব্যক্তি চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী।টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার কুমার দাস জানান, দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, ১০ রাউন্ড ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

নিহত লালু হ্নীলার তালিকাভুক্ত ডাকাত হামিদের সহযোগী ও মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...